মৌলবাদীদের দখলে থাকা বাংলাদেশে মহিলা T20 বিশ্বকাপের আসর চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক

এদিকে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। আগ্রহী নয় অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত নাহলে সেটি আয়োজিত হতে পারে জিম্বাবুয়ে বা সংযুক্ত আরব আমিরাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে শুরু হয়েছে মৌলবাদীদের  দাপট। আর তাতেই আতঙ্কিত অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি। তাই তিনি চান না বাংলাদেশে বিশ্বকাপের আসর বসুক।

কোটা সংস্কার আন্দোলন থেকে বাংলাদেশ অগ্নিগর্ভ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে পালিয়ে যাওয়া, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো, শত শত তরুণ প্রজন্ম নিঃশেষ হয়ে যাওয়া, হিন্দুদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া-সহ একাধিক বীভৎসতার পরিচয় দিয়েছে বাংলাদেশের সহিংস আন্দোলন। প্রায় ১ মাস ধরে চলল এই আন্দোলন। না এখনও ক্ষান্ত হয়নি এই আন্দোলন। পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ ছাড়তে বাধ্য হয়। যাই হোক, এরপরেই তড়িঘড়ি ১৬ জনকে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয় বাংলাদেশে। আপাতত দীর্ঘদিন বাদে বাংলাদেশের স্কুল-কলেজও খুলেছে কিছুদিন আগে থেকে। যদিও আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত শিশুসহ প্রাণ গিয়েছে শত শত মানুষের। এই ক্ষত এখনও ভোলেন নি কেউ। আর এই আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যত স্থবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

কারণ সংস্থাটির সভাপতি নাজমুল হাসানসহ বেশ কয়েকজন পরিচালক আছেন আত্মগোপনে। এহেন পরিস্থিতিতে আগামী অক্টোবরে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে! কারণ বাংলাদেশ মহিলা টি 20 বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এমতাবস্থায় বিকল্প ভ্যেনুর কথাবার্তা চলছেন। যদিও বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে পজিটিভ মতামতই দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে এ সপ্তাহের মধ্যেই চলে আসতে পারে সিদ্ধান্ত। এদিকে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। আগ্রহী নয় অস্ট্রেলিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত নাহলে সেটি আয়োজিত হতে পারে জিম্বাবুয়ে বা সংযুক্ত আরব আমিরাতে। এমনকী বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির পর বাংলাদেশে T20 বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে বলে জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি।

এমন উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশে কীভাবে ক্রিকেট খেলা হতে পারে, তা নিয়েই সংশয়ে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চলা খুবই বিপজ্জনক। কারণ যে দেশ সত্যিই ভুগছে—তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার মেনে নেওয়া কঠিন। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে দাঁড়ানো প্রয়োজন।’ অস্ট্রেলিয়ার নাগরিকদেরও এ মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ না করতে পরামর্শ দিয়ে হিলি বলেছেন, ‘এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটি আমার কাছে বোধগম্য নয়। আমার মনে হচ্ছে এটি হয়তো ভুল একটা কাজ হবে। কারণ বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের নিঃসন্দেহে বড় ব্যাপার। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।’ গত মার্চ–এপ্রিলে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই ছিল অস্ট্রেলিয়া নারী দলের প্রথম বাংলাদেশ সফর।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে