আর্জেন্তিনার কাছে হেরে আবার মেসির সঙ্গেই সেলফি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যে দলের কাছে হার, সেই দলের তারকা ফুটবলারের সঙ্গে সেলফিতে মেতে উঠল পরাজিত দলের খেলোয়াড়েরা। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কাতার বিশ্বকাপ। আর্জেন্তিনার কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। আর খেলা শেষে মেসির সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে উঠল। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ছবি তোলার হিড়িক। আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়ার খেলা ছিল আহমাদ বিন আলি স্টেডিয়ামে। ম্যাচের ফলাফল ২-১। মেসি তাঁর ফুটবল কেরিয়ারে শনিবার খেললেন সহস্রতম ম্যাচ। সে দিক থেকে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কাছে শনিবারের ম্যাচ বাড়তি প্রাপ্তি। ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা মেসির সঙ্গে ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন। মেসিও খুশি।

মেসি ও জুলিয়ান অ্যালভারেজ একটি করে গোল করেন। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচের সম্মান পেয়েছে মেসি। চলতি বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচের সেরা খেলোয়াড়ের সম্মান পেলেন আর্জেন্তিনার স্টার খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। খেলা পরের সপ্তাহে। অনেকেই বলছেন, কোয়ার্টার ফাইনালে মেসে ঠিক ঠাক থাকলে আর্জেন্তিনার ফাইনালে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই ম্যাচ দেখার অপেক্ষায় বিশ্ব। তবে আর্জেন্তিনার কাছে হেরে আবার সেই দলের স্টার ফুটবলারের সঙ্গে ছবি তোলা নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে অনেকেই ফুট কাটছে। নেটপাড়ার বাসিন্দাদের একাংশ বলছে, এমন ঘটনা সত্যিই বিরল। আগামীদিনে আরও কি ঘটে, সেটাই দেখার।

আরও পড়ুন টি শার্টে লেখা সেভ ইউক্রেন, মাঠে ঢুকে প্রতিবাদ যুবকের

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা