পাক সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, আশঙ্কায় আইপিএলের দলগুলি

দীর্ঘ ২৪ বছর পর ফের পাকভূমিতে পা রাখতে চলেছে অজিরা। এর আগে ১৯৯৬ সালে শেষবারের মতো সেখানে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নিরাপত্তার আশঙ্কা কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দীর্ঘ ২৪ বছর পর ফের পাকভূমিতে পা রাখতে চলেছে অজিরা। এর আগে ১৯৯৬ সালে শেষবারের মতো সেখানে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের সফরসূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ৪ মার্চ থেকে শুরু করে প্রায় এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাসের বেশি চলবে এই সফর। যেই কারণে ভীষণভাবে চিন্তায় পড়ে গিয়েছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি।

কারণ, মার্চের শেষ সপ্তাহ, সম্ভবত ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে জনপ্রিয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট আইপিএল। কিন্তু পাক সফর শেষ করে এই টুর্নামেন্টে যোগ দিলে কমপক্ষে দু’সপ্তাহ কোনও ম্যাচ খেলতে পারবেন না অজি ক্রিকেটাররা। কারণ, ৬ এপ্রিল ভারতে পা রাখলে বিনি অনুযায়ী ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর সেই সময় সব দলের কমপক্ষে ৪-৫টি করে ম্যাচ খেলা হয়ে যাবে। এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

তাই ওয়ার্নার, স্মিথ, স্টোইনিস, হ্যাজেলউড, ফিঞ্চদের নিলামে দলে নেওয়া নিয়ে বেশ চিন্তায় রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকরা। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই পাক সফরের জন্য দল ঘোষণা করবে অজি ক্রিকেট বোর্ড। সেটা দেখেই দলগঠনের রণনীতি তৈরি করবে আইপিএলের দলগুলি।       

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার