ওমানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার জয় দিয়েই টি ২০ বিশ্বকাপের অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। ৩৯ রানের ব্যবধানে ওমানকে হারিয়ে দিল প্যাট কামিন্সরা। এদিকে প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারতে হয়েছিল ওমানকে। এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে ওমানের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেল।

এদিন টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ওমান। ৯ ওভারে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট পড়ে যায়। আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স করা ট্রাভিস হেডকে দিয়ে উইকেট পতন শুরু হয়। ১২ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর অধিনায়ক মার্শও মন্থর উইকেটে তেমন খেলতে পারেননি। মেহরান খানের বলে আউট হয়ে যান তিনি। গ্লেন ম্যাক্সওয়েলও কোনও রান না করেই প্র্যাভিলিয়ানে ফেরত যান। এরপর মার্কাস স্টয়নিসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দিলেন ডেভিড ওয়ার্নার। দুজনে মিলে ১০২ রানের জুটি গড়ে তোলেন। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ জুটি। ওয়ার্নার-স্টয়নিসের জুটির কারণেই শেষ ১০ ওভারে ১০৮ রান নিতে পেরেছে অজিরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৫ রানে শেষ হয় অজিদের ইনিংস।

১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে লাগাতার উইকেট পতনের মুখে পড়তে হয় ওমানকে। এদিন ব্যাটের পাশাপাশি বলেও সফল হন মার্কাস স্টয়নিস। ১৯ রানে তিন উইকেট নেন স্টয়নিস। পাশাপাশি স্টার্ক, জাম্পা ও এলিসও দুর্ধর্ষ বোলিং করেছেন। প্রত্যেকেই দুটি উইকেট পেয়েছেন। ওমানের কোনও ব্যাটসম্যানই ৪০-এর ওপর রান করতে পারেননি। ওমানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন আয়ান খান। ৩০ বলে ৩৬ রান করেন তিনি। ২০ ওভারে ১২৫ রানে থমকে যায় ওমানের ইনিংস।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের