পাকিস্তানকে জয়ের জন্য ৪৫০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য ৪৫০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া। রবিবার মধ্যাহ্নভোজনের বিরতির পরে উসমান খাজা আউট হয়ে যাওয়ার পরেই ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অজি অধিনায়ক প্যাট কামিংস।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নারের অনবদ্য ১৬৪ রানের সুবাদে ৪৮৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৭১ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ২১৬ রানে এগিয়ে ছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছিল স্বাগতিকরা। রবিবার সকালে খেলতে নেমেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান উসমান খাজা ও স্টিভ স্মিথ। কিন্তু দিনের শুরুতেই স্মিথকে (৪৫) ফিরিয়ে অজি শিবিরে ধাক্কা দেন খুররম শাহজাদ। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ট্র্যাভিস হেডও তেমন বড় রানের ইনিংস খেলতে পারেননি। মাত্র ১৪ রান করে আমির জামালের বলে সাজঘরে ফেরেন। ১০৭ রানে চার উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।

কিন্তু পঞ্চম উইকেট জুটি বেঁধে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন ওপেনার খাজা ও মিচেল মার্শ। দুজনে পাকিস্তানি বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। কার্যত মারমুখী হয়ে ওঠেন দুজনে। শাহিন আফ্রিদি-খুররম শাহজাদ-আমির জামালদের ক্লাব পর্যায়ের বোলার হিসাবে নামিয়ে আনেন। এর মধ্যে একবার খাজাকে লেগ বিফোর উইকেট আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান অজি ওপেনার। মধ্যাহ্ন ভোজনের পরে দুই অস্ট্রেলিয়ার ব্যাটার রণমূর্তি ধারন করেন। শতরানের দিকেই এগোচ্ছিলেন খাজা। ৬৪তম ওভারে ৬৪তম ওভারে শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন। পরের বলে তাড়াহুড়ো করে মারতে গিয়ে ডিপ থার্ড অঞ্চলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ৯০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। আর তাঁর আউটের পরেই ইনিংস ডিক্লেয়ার্ড করেন অজি অধিনায়ক প্যাট কামিংস। ৬৮ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্শ। 

জয়ের জন্য পাহাড়সম রান তাড়া করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। চা বিরতি পর্যন্ত চার উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছেন শাহিন আফ্রিদিরা। সাজঘরে ফিরেছেন আবদুল্লাহ শফিক (২), ইমাম উল হক (১০), শন মাসুদ (২) ও বাবর আজম (১৪)। 

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

আত্মনির্ভর ভারত তৈরি করতেই হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?