অস্ট্রেলিয়ার দাপুটে জয় চাপে রাখল দক্ষিণ আফ্রিকাকে

রীতিমতো জমে গেল গ্রুপ-১-র লড়াইটা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো জমে গেল গ্রুপ-১-র লড়াইটা। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি চাপে ফেলে দিল ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা। ২২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেট রান রেটে অনেকটাই এগিয়ে গেল অজিরা। যার ফলে প্রোটিয়াদের এবার সেই রান রেটকে পার করেই ম্যাচ জিততে হবে। আর সেটা খুব একটা কম নয়।

ডেভিড ওয়ার্নার (৮৯) এবং মিচেল মার্শের (৫৩) ঝড়ো ইনিংসের সামনে দাঁড়াতেই পারল না ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন এই দুই অজি ব্যাটসম্যান। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এবং ২টি উইকেটের পতন না ঘটলে (অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ) আরও দ্রুত ম্যাচ জিতে নিত ২০১০ সালের রানার্সরা। তবে এই জয়ও অস্ট্রেলিয়াকে সেমিফাইনালের রাস্তাতে একহাত এগিয়ে রাখল বললেই চলে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে ক্যারিবিয়ানরা। শুরুতে উইকেট হারাতে থাকলেও, পরে পোলার্ড (৪৪) এবং রাসেলের (১৮) ব্যাটের ওপর ভর করে ১৫০ রানের গণ্ডি পার করে তারা। অজিদের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন হ্যাজেলউড। যদিও রান তাড়া করতে কোনও সমস্যায় পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে।  

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?