Ashes 2021-22: সিরিজ জিতে উদ্দাম উল্লাসে মাতলেন রুটরা, হোটেলে হাজির পুলিশ

পুলিশ গিয়ে প্রত্যেককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অ্যাসেজ সিরিজ জয়ের আনন্দে কার্যত মোচ্ছবে মাতলেন রুট বাহিনী। একটা সময় পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ডাকতে হয়েছিল। হোটেলে গিয়ে পুলিশ তাদের বেলাগাম উল্লাস থামায় এবং প্রত্যেককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের সেই হর্ষোল্লাসের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে হোটেলের এক কর্মী চিৎকার করে বলছে, এবার পুলিশ না ডাকলেই নয়।

জানা গিয়েছে, হোবার্টের একটি হোটেলে উঠেছিলেন রুট বাহিনী। সেখানে বসেছিল পার্টি। ইংল্যান্ড অধিনায়ক  জো রুট, পেশার জেমস অ্যান্ডারসনের সঙ্গে হর্ষোল্লাসে মেতে ওঠেন প্রতিপক্ষের স্পিনার নেথান লায়ন, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে ও সিরিজ সেরা ট্রাভিস হেড। হর্ষোল্লাস আর মাঝে-মধ্যে চিয়ার চিয়ার বলে চিৎকারে কার্যত কানে তালা ধরার উপক্রম হয়েছিল। যেখানে বসে চলছিল সেই ফূর্তির আসর, ঠিক তার উল্টোদিকে ছিল একটি ঘড়ি। দেখা গিয়েছে, ঘড়িতে তখন ভোর সাড়ে ছটা। যা থেকে স্পষ্ট নাচা-গানা, খানা-পিনা হয়েছে রাতভর। আর একটি সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় হোটেলের কয়েকজনকর্মী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রিকেটারদের উদ্দেশে তাদের বলতে শোনা যায় ক্রিকেটারদের চিৎকারের অভিযোগ পেয়ে তারা সেখানে হাজির। অনেক হয়েছে আর নয়। এবার ঘুমোতে যাওয়ার সময় হয়েছে।ক্রিকেটারদের অবশ্য কিছু বলতে শোনা যায়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার