অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, সিনারের বুলেট গতির সার্ভে ভাঙল নেটের ধাতব পাত

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অস্ট্রেলিয়ান ওপেন একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছে। তবে সোমবারের (২০ জানুয়ারি) ঘটনা সব নজির ছাপিয়ে গেল। ইয়ানিক সিনারের বুলেট গতির সার্ভে ভাঙল নেটের ধাতব পাত। যার ফলে মাঝ পথেই বন্ধ হয়ে গেল খেলা। মিনিট ২০ বন্ধ থাকার পরে ফের শুরু হল ম্যাচ। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে শেষ হাসি হাসলেন সিনার। উঠলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। 

এদিন অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ত্রয়োদশ বাছাই তথা ডেনমার্কের টেনিস খেলোয়াড় হোলগার রুনার মুখোমুখি হয়েছিলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই তথা বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। তখন চতুর্থ সেটের খেলা চলছিল। সিনারের একটি বুলেট গতির সার্ভ নেট পার করার আগে নেটকে টান টান করে রাখা ধাতব পাতে আঘাত করে। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ধাতব পাতকে জোড়া লাগানো স্ক্রু। সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ করে দেওয়া হয়। ফের নেট ঠিক করতে ছুটে আসেন মাঠ কর্মীরা। দুই খেলোয়াড়ই কোর্ট ছেড়ে চলে যান।

মিনিট কুড়ি বন্ধ থাকে ম্যাচ। ফের নেট জোড়া দিয়ে শুরু হয় খেলা। সিনারের বিরুদ্ধে ঠিক মতো লড়তেই পারেননি ডেনমার্কের রুনা। শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির টেনিস তারকা সিনার।  তবে প্রচণ্ড গরমের কারণে ম্যাচটিতে বেশ কয়েকবার বিঘ্ন ঘটেছিল। তৃতীয় সেটে টুর্নামেন্টের চিকিৎসক ও ফিজিওর সাহায্য নিতে হয় বর্তমান চ্যাম্পিয়ন সিনারকে। সেই কারণে ১০ মিনিট খেলা বন্ধ ছিল। 

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল