রুবলেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মার্কিন খেলোয়াড় টমি পল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেন থেকে যখন রাফায়েল নাদাল সহ একাধিক তারকা খেলোয়াড়রা ছিটকে গিয়েছেন সেখানে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন নোভাক জোকোভিচ। বুধবার চতুর্থ রাউন্ডে তথা কোয়ার্টার ফাইনালে  পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রে রুবলেভকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন। খেলার ফল তাঁর পক্ষে ৬-১, ৬-২, ৬-৪। সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মার্কিন খেলোয়াড় টমি পল। গতবার কোভিড ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়া ওপেনে খেলতে দেওয়া হয়নি সার্বিয়ান টেনিস তারকাকে। এবার যেন অপমানের মধুর প্রতিশোধ নিচ্ছেন টেনিস দুনিয়ায় জোকার হিসেবে পরিচিত নোভাক জোকোভিচ।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় টেনিস দুনিয়ার এক নম্বর তারকা অস্ট্রেলিয়ান ওপেনে কতদূর এগোতে পারবেন তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু অদম্য মানসিক শক্তির কাছে হার মানল চোট। আগের ম্যাচে অ্যালেক্স ডি’মিনরের বিরুদ্ধে ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন জোকোভিচ। এদিনের ম্যাচেও পঞ্চম বাছাই রাশিয়ার আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে ব্যান্ডেজ বেঁধেই কোর্টে নেমেছিলেন সার্বিয়ান তারকা। গোটা ম্যাচে প্রতিপক্ষকে নাজেহাল করে ছাড়লেন।

প্রথম সেটে জোকোভিচের দুর্দান্ত সার্ভিস আর রিটার্নের কাছে দাঁড়াতেই পারেননি রুবলেভ। ৬-১ প্রথম সেট জিতে নেন সার্বিয়ান টেনিস তারকা। দ্বিতীয় সেটে একই চিত্র। জোকারের গতি, পাওয়ারফুল সার্ভিস বার বার সমস্যায় ফেলে দিয়েছিল রুশ খেলোয়াড়কে। দ্বিতীয় সেটও ৬-২ জিতে যান জোকোভিচ। তবে তৃতীয় সেটে কিছুটা লড়াই দেন রুবলেভ। শেষ পর্যন্ত তৃতীয় সেট ৬-৪ জিতলেন জোকোভিচ।সার্বিয়ান তারকার আত্মবিশ্বাস দেখে বার বার করতালি দিয়ে কুর্নিশ জানাচ্ছিলেন রড লেভার এরিনায় থাকা দর্শকরা। তাঁর খেলা দেখে মনে হচ্ছে, এ বার তিনি নেমেছেন অস্ট্রেলিয়ান ওপেন জিততে।

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল