ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চিনের আর ঝেং কিনওয়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়ে ইউক্রেনের ২৩ বছর বয়সী দায়ানা ইয়াসত্রেমস্কার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে উঠলেন ঝেং কিনওয়েন। চিনের দ্বিতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন একুশবর্ষী ঝেং। ফাইনালে দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে মাঠে নামবেন অবাছাই চিনা তরুণী টেনিস খেলোয়াড়।

বৃহস্পতিবার মেলবোর্নে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়েছিলেন দুই অবাছাই খেলোয়াড় দায়ানা ইয়াসত্রেমস্কার ও ঝেং কিনওয়েন। ইউক্রেনের টেনিস খেলোয়াড় সায়ানা ইয়াসত্রেমস্কার সামনে ছিল ২০২১ সালের ইউএস ওপেনে এমা রাদুকানুর পর প্রথম অবাছাই মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলার হাতছানি। আর ঝেং কিনওয়েনের সামনে হাতছানি ছিল লি নার পর দ্বিতীয় চিনা খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠার। যদিও শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ঝেং-কে। তবে সমান তালে পাল্লা দেওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন ইয়াসত্রেমস্কা।

দুই অবাছাই খেলোয়াড়ের টানটান উত্তেজনার লড়াই ছিল দেখার মতো। যদিও ৬-৪, ৬-৪ গেমে স্ট্রেট সেট জিতে ইতিহাস গড়েছেন ঝেং।

ইতিহাস গড়ে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ান ওপেন জেতার স্বপ্ন সফল করতে হলে ঝেং-কে কঠিন প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কাকে হারাতে হবে। যিনি দুরন্ত ছন্দে রয়েছেন। চলতি প্রতিযোগিতায় কোনও সেট হারেননি বেলারুশের টেনিস তারকা। ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পরে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে গলা বুজে আসছিল ২১ বছর বয়সী ঝেংয়ের। তাঁর কথায়, ‘দায়ানা ইয়াসত্রেমস্কা সত্যিই কঠিন প্রতিপক্ষ ছিল। ফাইনালে উঠব আশা-ই করিনি।’

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!