জেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ফাইনালে মেদভেদেভ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দুই সেট জিতেও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছনোর স্বপ্ন পূরণ হল না জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভের। শুক্রবার সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেলেন রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভের কাছে। খেলার ফল ৫-৭, ৩-৬, ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/৫), ৬-৩। আগামী রবিবার শিরোপা দখলের লড়াইয়ে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন তিনি।

কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর খেলোয়াড় কার্লোস আলকারেজকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন জেরেভ। ফলে মেদভেদেভের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। শুরুটাও দুর্দান্ত করেছিলেন জার্মান টেনিস তারকা। প্রথম দুই সেট জিতেছিলেন ৭-৫ ও ৬-৩ গেমে। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে মেদভেদেভের। কিন্তু চতুর্থ সেটে রুশ টেনিস তারকার ডাবল ফল্টে এগিয়ে গিয়েছিলেন জেরেভ।  কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মেদভেদেভ। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জেরেভ।  

অন্যদিকে, প্রথম সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ।  এর আগে ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলে প্রতিবারই ফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে নিয়েছিলেন বিশ্বের শীর্ষ টেনিস তারকা। এবার অবশ্য ২২ বছর বয়সী এক তরুণ খেলোয়াড়ের কাছে হেরে বিদায় নিতে হলো তাঁকে।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা