ব্রিসবেনে ফিরছেন অভিজ্ঞ পেসার হেজলউড,বাদ পড়লেন কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখন ১-১। পাঁচ ম্যাচের সিরিজে এখনও ৩ টি ম্যাচ দেখা বাকি। অ্যাডিলেডে ভারতীয় ব্যাটারদের সমস্যা ফেলেছিলেন অস্ট্রেলিয়ার বোলারেরা। ব্রিসবেনে সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইবেন বিরাট কোহলিরা। পার্‌থ টেস্টের পর কোমরে চোট পেয়েছিলেন জস হেজলউড। তাঁর জায়গায় অ্যাডিলেডে খেলেছিলেন স্কট বোলান্ড। গোলাপি বলের টেস্টে যথেষ্ট দাপট দেখিয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ব্রিসবেনে তাঁকেই বসতে হবে।

হেজলউডকে নিয়ে কামিন্স বলেন, ‘ওর কোনও সমস্যা নেই। খুব ভাল ছন্দে বল করছে। অ্যাডিলেডেও নেটে বল করেছে। দলের চিকিৎসকেরা মনে করছেন হেজলউড খেলতে পারবে। শারীরিক অবস্থা এখন ঠিক আছে।’

মিচেল স্টার্ক, কামিন্স এবং হেজলউড যে কোনও প্রতিপক্ষের কাছেই কঠিন পরীক্ষা। তবে বোলান্ড ভাল করেও দল থেকে বাদ পড়বেন। এই নিয়ে কামিন্স তাঁর মনের কথা তুলে ধরেন।তিনি জানান, ‘সত্যিই বোলান্ডের পক্ষে কঠিন এটা মেনে নেওয়া। অ্যাডিলেডে খুব ভাল বল করেছে ও। দুঃখের বিষয়, গত দেড় বছর ধরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি বোলান্ড। কিন্তু যখনই খেলেছে, ভাল খেলেছে। তবে এখন না হলেও এই সিরিজে আগামী দিনে খেলার সুযোগ পেতে পারে বোলান্ড।’

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : উসমান খোয়াজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারে(উইকেটরক্ষক), প্যাট কামিন্স(অধিনায়ক), মিচ স্টার্ক, নাথান লায়ন এবং জস হেজলউড।

ইরানের সঙ্গে ব্যবসা করলেই বিপদ! সাহায্যকারী দেশগুলিকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

7050mAh ব্যাটারি, 3D ডিসপ্লে, বৃহস্পতিবার লঞ্চ হবে iQOO Z11

ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে এই ৭ লক্ষণ

পুজো কাটুক এবার পাহাড়ি নির্জনতায়! ঘুরে আসুন এই ৩ অফবিট স্পট

ভাল আয় করেও হাতে থাকছে না টাকা? ভাগ্য বদলাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

বাড়ি-ফ্ল্যাটের মূল দরজার সামনে জুতো-চটি রাখেন? এই ভুলেই বাড়ে ঝগড়া-অশান্তি

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের