Paris Olympics 2024: সাঁতারে সোনা জিতে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের ৪০০ মিটার  ফ্রিস্টাইলে সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাস। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকিকে পিছনে ফেলে টানা দু’বার অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন তিনি। অলিম্পিক্সের ১০০ বছরের ইতিহাসে এর আগে কোনও মহিলা সাঁতারু টানা দ্বিতীয়বার অলিম্পিক গেমসে স্বর্ণপদক জেতেননি।

অলিম্পিক্সে সাঁতারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই লড়াই চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার। গত সাত দশক ধরে সাঁতারে সিংহভাগ পদকই নিয়ে গিয়েছেন মার্কিন সাঁতারুরা। সেই জয়রথ রোখার লক্ষ্য নিয়েই এবার প্যারিসে পা রেখেছিলেন অস্ট্রেলিয়ার সাঁতারুরা। প্রথম দিন অর্থা‍ৎ শনিবারই সাঁতারের চারটি বিভাগের মধ্যে দুটিতে সোনা জিতেছিলেন অজিরা। তবে সবার নজর ছিল ৪০০ মিটার ফ্রিস্টাইলের দিকে। কেননা ওই বিভাগে সোনার লড়াই ছিল অস্ট্রেলিয়ার আরিয়ার্না টিটমাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি লেডিকির। ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন লেডিকি। আর ২০২১ সালে টোকিও অলিম্পিকে লেডিকি’কে পরাস্ত করে সোনা বাগিয়ে নিয়েছিলেন টিটমাস। ফলে প্যারিস অলিম্পিকে দুজনের লড়াইকে অনেকে ‘রেস অব দ্য সেঞ্চুরি’ আখ্যা দিয়েছিলেন।

৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনার পদক জিততে টিটমাস সময় নিয়েছেন ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড। খানিকটা পিছিয়ে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কানাডার ১৭ বছর বয়সী সাঁতারু ম্যাকিন্টোস। অনেকটাই ম্লান ছিলেন রিও অলিম্পিকে সোনা জেতা লেডিকি। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ডে সাঁতার শেষ করে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। এদিন সোনা জয়ের সঙ্গে সঙ্গে  ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান মহিলা সাঁতারু হিসেবে টানা দুবার অলিম্পিক সোনা জয়ের কীর্তিও গড়েছেন টিটমাস।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের