অ্যাশেজে বিরল লজ্জার রেকর্ড, মাত্র ১৫২ রানে অলআউট অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে এত খারাপ হয়ত আগে কখনও খেলেনি অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৫.২ ওভারে অলআউট অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে এত কম ওভারে ও এত কম রানে সব উইকেট হারানোর ঘটনা ঘটেছে মাত্র দু’বার। ১৯০২ সালে ও ২০১০ সালে এই ধরনের ঘটনা ঘটেছিল। অ্যাশেজে মাত্র ১৫২ রানে গুটিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চতুর্থ অ্যাশেজ টেস্ট শুরুর পর পেসার জশ টংয়ের পাঁচ উইকেট শিকার এবং সামগ্রিকভাবে ইংল্যান্ড দলের পেস বোলিংয়ের জেরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪৫.২ ওভারে মাত্র ১৫২ রানে শেষ করেছে। প্যাট কামিন্সের বদলে এই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেনস্টিভ স্মিথ। এবার অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পরীক্ষা।

প্রথম সেশনের শুরুতে অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ৭২ রান। অস্ট্রেলিয়া ২৮.৫ ওভারে ৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে। তবে ইংল্যান্ডের ‘মিরাকল মেশিন’ তথা অধিনায়ক বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার ‘ক্রাইসিস ম্যান’ কেরির মধ্যে লড়াইয়ে বেন স্টোকস জেতেন  জ্যাক ক্রোলির সহায়তায়। ক্যারি ৩৫ বলে ২০ রান করে আউট হন। ৩১.২ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ৯১/৬ ।

আরও পড়ুন: প্রথম ম্যাচে শতরান, দ্বিতীয়তে প্রথম বলেই শূন্য রানে ফিরলেন রোহিত

ইংল্যান্ডের পেসার জশ টাং অস্ট্রেলিয়ার যম হয়ে উঠেছিলেন এদিন।  মাত্র  ৪৫ রান  দিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।  জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড তাঁর বলের শিকার হয়েছেন । টস জিতে ইংল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্র্যাভিস হেড এবং জ্যাক ওয়েদারল্ড ব্যাট করতে নামেন।  অ্যাটকিনসন ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন, হেডের একটি বল তার স্টাম্পে লেগে যায়। হেড ২২ বলে ১২ রান করে আউট হন । নবম ওভার থেকে, জশ টং অস্ট্রেলিয়ার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠেন। নেন পরপর উইকেট।

 

 

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক