বিশ্বকাপে দুরবস্থার মধ্যেই সুখবর পেলেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি পাকিস্তান। তবে এরইমধ্যেও সুখবর পেলেন বাবর আজম, মোহম্মদ রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেট দলের প্রত্যেকেরই যে একই রকম বেতন বৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। এক্ষেত্রেও তারতম্য রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চারটি ক্যাটাগরিতে পাক ক্রিকেটারদের বেতন বৃদ্ধি হয়েছে। প্রথম ক্যাটাগরিতে বেতন বেড়েছে ২০২ শতাংশ। এই ক্যাটাগরিতে রয়েছেন বাবর আজম, মোহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি। এরা তিনজনই ৪৫ লাখ পাকিস্তানি রুপি বেতন পাবেন। এরপরের ক্যাটাগরিতে বেতন বাড়বে ১৪৪ শতাংশ। এই ক্যাটাগরিতে রয়েছেন সাদাব খান, হ্যারিস রাউফ, নাসিম শাহ ও ফখর জামান। এদের বেতন বেড়ে হয়েছে ৩০ লাখ পাকিস্তানি রুপি।

তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরিতেও বেশ কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের বেতন ১২৭ থেকে ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে রয়েছেন ইমাদ ওয়াসিম, ইফতেখার আহমেদরা। এদের বেতন ৭ লক্ষ ৫০ হাজার থেকে শুরু করে ১৫ লক্ষ পাকিস্তানি রুপি পর্যল্ত হয়েছে। কিন্তু কি কারণে এই বেতন বৃদ্ধি। জানা গিয়েছে, খেলোয়াড়রা যাতে বিদেশি ফ্র্যাঞ্চাইজির প্রতি মনোযোগ দিতে না পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই বেতন বৃদ্ধি করানো হয়েছে। উল্লেখ্য, চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ হেরেছে পাকিস্তান। প্রথম দুটি ম্যাচ হারলেও গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতে প্রতিযোগিতায় টিকে থাকার আশা জিইয়ে রাখল বাবর আজমরা।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১