ইংল্যান্ডের কাছে গোহারার পরেও অধিনায়ক রয়ে গেলেন বাবর আজম

দলে ফেরানো হয়েছে পেসার হাসান আলিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান দল। আর দলের ওই জঘন্য পারফরম্যান্সের জন্য অধিনায়ক বাবর আজমের মুণ্ডুপাত করে চলেছেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরা। পর পর ব্যর্থতার দায় মাথায় রেখে পাক ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি ক্রমশই প্রবল হচ্ছে। তা সত্বেও দলের বর্তমান অধিনায়কের উপরে যে তাঁদের আস্থা রয়েছে তা প্রমাণ করে দিলেন পাক নির্বাচকরা। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেও  বাবর আজমের কাঁধেই নেতৃত্ব দেওয়ার ভার তুলে দেওয়া হয়েছে।

চোট সারিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেছেন পেসার হাসান আলি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নেওয়া আজহার আলীর জায়গায় দলে জায়গা পেয়েছেন নতুন মুখ কামরান গুলাম। কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্ট খেলতে পারেননি নাসিম শাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেয়েছেন তিনিও। হাঁটুর চোট পুরোপুরি না সারায় দলে অন্তর্ভুক্ত করা হয়নি শাহিন শাহ আফ্রিদিকে। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া হারিস রউফ। ২৭বছর বয়সী কামরান গুলামকে এক বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছিল। যদিও খেলার সুযোগ পাননি তিনি। তবে এবার আজহার আলী না থাকায় তরুণ ক্রিকেটারটি সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত পাকিস্তান দল একনজরে দেখে নেওয়া যাক- বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আগা সালমান, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নৌমান আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।

 

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়