Asia Cup Final: টসে জয় পাকিস্তানের, সিদ্ধান্ত ফিল্ডিংয়ের

শ্রীলঙ্কা পাঁচবার চ্যাম্পিয়ন.পাকিস্তান দুইবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবিবারের এশিয়াকাপ ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে সংখ্যাগরিষ্ঠ প্রাক্তনীদের মতামত ছিল, এদিনের ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাদের মতে, ফাইনালে জয়-পরাজয় নির্ধারণের ক্ষেত্রে টসের ভূমিকা থাকবে। তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে বলতেই হয়, সেদিক থেকে পাকিস্তান প্রথম ধাপে জয় পেল। বাকি আর দুটি। শ্রীলঙ্কাকে অল্পরানের মধ্যে বেঁধে ফেলা। দ্বিতীয়, ব্যাট করতে নেমে বলের লাইন আর লেংথ মেপে খেলা। তবে ক্রিকেট বা যে কোনও খেলাই যে কোনও মুহূর্তে উল্টোদিকে ঘুরে যেতে পারে। এশিয়াকাপেই তার দৃষ্টান্ত রয়েছে।

এশিয়াকাপের দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের প্রায় কান ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল ম্যাচ। অর্শদীপের হাত থেকে ক্যাচ ফস্কে যাওয়ায় খেলার মুখ বদলে যায়। তাই, যুদ্ধের প্রথম ধাপে পাকিস্তান জয়ী হলেও বাকি দুটি সিঁড়ি চড়তে গিয়ে পা ফস্কালেই ম্যাচও ফস্কে যাবে। এশিয়াকাপ জয় পরাজয়ের নিরিখে পাকিস্তানের থেকে এগিয়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান দুইবার। এবারের এশিয়াকাপ কে ঘরে তুলবে – পাকিস্তান না শ্রীলঙ্কা?  পিচ ব্যাটিং-বোলিং- দুইয়ের জন্যই আদর্শ। এই পিচে চলতি এশিয়াকাপের একটি ম্যাচও খেলা হয়নি। ফলে, পিচ তাজা।

দেখে নেওয়া যাক কোন দলে কারা রয়েছেন

পাকিস্তান: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফাখার জামান, ইফতিখর আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলি, হ্যারিস রঔফ, নাসিম শাহ, মহম্মদ হাসনেইন।

শ্রীলঙ্কা: পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, দানুসকা গুনতিলক, ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শাহানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মধুসন, মহেস থিকসানা, দিলসন মধুশঙ্কা।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান