লন্ডনে হোটেলের ঘর থেকে ভারতীয় ক্রিকেটারের টাকা, গয়না লুঠ

বিস্মিত ক্রিকেটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশের মাটিতে খেলতে গিয়ে সর্বস্ব হারালেন ভারতের মহিলা ক্রিকেটার তানিয়া ভাটিয়া। হোটেলের ঘর থেকে চুরি হয়ে গিয়েছে টাকা। লুঠ দামি ঘড়ি ও গয়না। তানিয়া নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে এই চুরির খবর দিয়েছেন। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট –লন্ডনের বিখ্যাত ম্যারিয়ট হোটেলের ঘর থেকে চুরি হয়ে গিয়েছে আমার ব্যাগ। ব্যাগের মধ্যে ছিল নগদ টাকা, ঘড়ি, এটিএম কার্ড, গহনা। চুরির ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। ম্যারিয়ট হোটেলের মতো একটি বিখ্যাত হোটেলের ঘর থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় আমি বিস্মিত। নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো ছিল না বলেই যে চুরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আশা করি, হোটেল কর্তৃপক্ষ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।আমি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।

জানা গিয়েছে, হোটেল কর্তৃপক্ষের সেই টুইট নজরে পড়লে তারা পাল্টা বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করে। ভারতীয় মহিলা ক্রিকেটারের প্রতি হোটেল কর্তৃপক্ষের বার্তা – তানিয়া, ওই খবর শুনে খুব খারাপ লাগছে। কবে থেকে এই হোটেলে ছিলেন, কখন এসে দেখলেন আপনার ঘরে জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে, সে ব্যাপারে আমাদের কাছে সবিস্তারে জানান। আপনার খোয়া যাওয়া জিনিস পেতে আপ্রাণ চেষ্টা চালাব। এই খবর লেখা পর্যন্ত তানিয়ার চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়নি। ঘটনায় ব্রিটেন রীতিমতো অস্বস্তিতে। প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অবিলম্বে ওই ক্রিকেটারের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পুলিশকে পদক্ষেপ করতে বলা হয়েছে।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ