এই মুহূর্তে




আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ কব্জা লিটনদের

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ কব্জা করল টাইগাররা। মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশি বোলারদের দাপটে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে গিয়েছিল আইরিশরা। জবাবে তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১৩.৪ ওভারে  ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয় টাইগাররা। এই ম্যাচেই পাঁচটি ক্যাচ তুলে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম।

আইরিশদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন লিটন দাসরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। এদিন সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মুখোমুখি হয়েছিল যুযুধান দুই শিবির। টস জিতে প্রথমে ব্যাটিং নেন আইরিশ পল স্টার্লিং। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে আইরিশরা। অধিনায়ক পল স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও মোস্তাফিজ রহমান নেন ৩টি করে উইকেট। একাই পাঁচটি ক্যাচ ধরেন তানজিদ তামিম। গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করেন তিনি।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন তারা। ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ। তিনে নামা অধিনায়ক লিটন দাস সুবিধা করতে পারেননি। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসা পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন টাইগার ওপেনার। তাকে ভাল সঙ্গ দেন পারভেজ ইমন। ৩৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর নেন ১টি করে উইকেট। এদিন জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগুন ধরালেন বুমরাহরা, কটকে আফ্রিকান সিংহদের বধ করে জয়ী সূর্যরা

কটকে নয়া কীর্তি গড়লেন হার্দিক, রোহিত-বিরাট-সূর্যদের রেকর্ডে ভাগ বসালেন

‘ত্রাতা’ হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রোটিয়াদের ১৭৬ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

প্রত্যাবর্তন সুখের হল না শুভমন গিলের, ২ বলে চার করে ফিরলেন সাজঘরে

ম্যাচের আগে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে কোচ গম্ভীর

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নাম নেই সাকিবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ