মিনিটে ২০৮ বার ফুটবলে পায়ের টোকা দিয়ে বিশ্ব রেকর্ড বান্দরবানের তরুণের

এতদিন ওই রেকর্ড ছিল কুমিল্লার কনক কর্মকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, মানুষের অসাধ্য কিছু নেই। ফের একবার সেই কথাই প্রমাণ করলেন বান্দরবানের তরুণ ফুটবলার প্রেন চ্যং ম্রো। ফুটবলে এক মিনিটে সর্বোচ্চ ২০৮ বার পায়ের টোকা (টো ট্যাপ) দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তরফে প্রেন চ্যং ম্রোর কীর্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়ার বাসিন্দা প্রেন চ্যং ম্রোর ছোটবেলাতেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল। বিদ্যালয়ের পড়াশোনা করার সময় থেকে প্রথমে জেলা ও পরে বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ে খেলেছেন। পায়ে ফুটবল নাচাতে দারুণ পছন্দ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘মোস্ট ফুটবল (সকার) টো ট্যাপস ইন ওয়ান মিনিট’ ক্যাটাগরিতে আগের রেকর্ড ভাঙার জন্য আবেদন জানান। এতদিন ওই রেকর্ড ছিল কুমিল্লার কনক কর্মকারের। তিনি এক মিনিটে ১৯৭ বার বল নাচিয়েছিলেন।   

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে গত ২৪ এপ্রিল প্রমাণ হিসেবে ফুটবলে এক মিনিটে ২০৮ বার টোকা দেওয়ার ভিডিও চিত্র পাঠান বান্দরবানের তরুণ প্রেন চ্যং ম্রো। তার পর থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও কিছু জানাননি। আচমকাই গত বুধবার গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ ই-মেল পাঠিয়ে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। গিনেস ওয়ার্ল্ডে নাম ওঠায় খুশি প্রেন চ্যং ম্রো।  

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর