১৬ এপ্রিল থেকে শুরু সন্তোষ ট্রফি, ২০ সদস্যের দল ঘোষণা বাংলার

প্রথমদিন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে বঙ্গ ব্রিগেডকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই শুরু হতে চলেছে ঐতিয্যশালী সন্তোষ ট্রফি। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্ট। সেই কথা মাথায় রেখেই ২০ সদস্যের দল ঘোষণা করে নিল বাংলা। প্রথমদিন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে বঙ্গ ব্রিগেডকে। বাংলা শিবিরে ৯ জন ফুটবলারকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। বাংলার পক্ষে বড় খবর হল, এটিকে মোহনবাগান থেকে ফারদিন আলি মোল্লা এসে দলে যোগ দিয়েছেন। এবারের সন্তোষ ট্রফিতে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলা। এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। যা এখনও পর্যন্ত সর্বাধিক। ২০১৬-১৭ মরশুমে শেষবারের মতো সন্তোষ ট্রফি ঘরে তুলেছিল বাংলা।

১৬ এপ্রিল পঞ্জাবের বিরুদ্ধে খেলার পর ১৮ তারিখ কেরলের বিপক্ষেও নামতে হবে বঙ্গ ব্রিগেডকে। তারপর তারা মেঘালয় (২২ এপ্রিল) এবং রাজস্থানের (২৩ এপ্রিল) বিরুদ্ধেও খেলবে।

বাংলার স্কোয়াডে রয়েছেন: মনোতোষ চাকলাদার (অধিনায়ক), রাজা বর্মন, প্রিয়ন্ত সিং, শুভঙ্কর অধিকারী, রবি দাস, নবি হুসেন, মহীতোষ রায়, বাবলু ওরাঁও, সুজিত সিংহ, ফারদিন আলি, শ্রীকুমার কার্জি, জয় বাজ, দিলীপ ওরাঁও, শুভম ভৌমিক, বাসুদেব নন্দী, সুপ্রিয় পণ্ডিত, তন্ময় ঘোষ, শুভেন্দু মান্ডি, সজল দাস এবং তুহিন বাগ।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির