টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শান্ত, দলে জায়গা পেলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক করা হয়েছে পেসার তাসকিন আমেদ। তবে ঘোষিত ১৫ সদস্যের দলে তেমন চমক নেই। জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ।

আগামী ১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের মাটিতে গত বছর একদিনের বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ জঘন্য পারফরম্যান্স করেছিল। টি টোয়েন্টি বিশ্বকাপে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে তার দিকে বিশেষ নজর রেখেছেন নির্বাচকরা। বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের  প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। ২১, ২৩ ও ২৫ মে ওই তিন ম্যাচ হবে। এদিন ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে ঠাঁই পাননি অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন  তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান।

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল–নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান।

রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।

 

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩