দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাকিব আল হাসানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিল দেশটির আদালত। তার বিরুদ্ধে চার কোটি টাকার চেক ডিজঅনারের মামলা রয়েছে। তাই দেশটির আদালত এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি দেশটির আদালতে হাজিরা দিতে না পারার জন্য তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বাংলাদেশ আদালত। সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি অ্যাগ্রো ফার্ম লিমিটেড’- এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।এই সংস্থাটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা দেশটির বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেন। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ করে নি ওই সংস্থাটি। সেই ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান।তবে নোটিশ পাঠানোর ৩০ দিন পার হলেও সাকিবের সংস্থা ঋণ পরিশোধ করেন নি।

শুরুর দিকে বেশ ভালই কাটছিল সাকিবের। মোল্লা ইউনূসের জমানায় কেরিয়ারে একের পর এক ধাক্কা খেয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন এই ক্রিকেটার। টেস্ট এবং টি২০ থেকে অবসর ঘোষণা করেছিলেন আগেই। আইপিএলেও পাননি কোনও দল। সবশেষে প্রায় ১৩ বছর পর গিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে, কিন্তু তাতেও সমস্যা দেখা দিয়েছিল। নিয়মবিরুদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে সাসপেন্ড করেছিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। কিন্তু দীর্ঘ চড়াই উতরাই শেষে বোলিং পরীক্ষায় সফলভাবে পাস করেন তিনি। ক্রিকেটজীবনের কঠিন সময়ে বিসিবিকে পাশে পান নি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

গত বছর নভেম্বরের পর দেশের হয়ে আর মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। ভারতের বিপক্ষে কানপুরে শেষ টেস্ট খেলেন। সে সময় সাকিব বলেছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারণে নিরাপত্তাহীনতার জন্য দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ। তবে দেশে ফিরতে না পারলেও মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাকিব।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ