ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৯ জুন) এক ইতিহাস লিখলেন ১১ বাঙালি যুবক। দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারালেন নাজমুল হোসেন শান্তরা। এক অসাধ্য সাধন করলেন। আর দলের এই অবিস্মরণীয় জয়ে বিশেষ ভূমিকা রাখলেন চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে গোড়াপত্তনটা  মোটেও সুখকর ছিল না। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিম (৫৪) এবং নাজমুল হোসেন শান্তের (৬৭) দুর্দান্ত ইনিংস দলকে খানিকটা শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয়। মাঝে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল টাইগারদের ব্যাটিং অর্ডার। চার বছর বাদে দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত ‘কুম্ভ’ হয়ে অবতীর্ণ হয়ে পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন। নিজের কেরিয়ারের সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন। শেষের দিকে  তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অসিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার নাহিদ রানা। তিনি ৪১ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পোরেন। ব্যাটের পর বল হাতে দুর্দান্ত হয়ে ওঠেন মোসাদ্দেক। ৩৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারায়। বৃষ্টির কারণে ম্যাচ আর শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস মেথডে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। ২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু