এই মুহূর্তে




আইরিশদের বিরুদ্ধে ৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে গিয়েছে আইরিশরা। আর এই ম্যাচেই ক্যাচ ধরার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম। একাই ৫টি ক্যাচ নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টির ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে ৫টি ক্যাচ ধরার ঘটনা এটিই প্রথম। তামিমের আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি করে নিয়েছেন মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে আইরিশরা। অধিনায়ক পল স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশ পক্ষে রিশাদ হোসেন ও মোস্তাফিজ রহমান নেন ৩টি করে উইকেট। একাই পাঁচটি ক্যাচ ধরেন তানজিদ তামিম। গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করেন তিনি।

জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন তারা। ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ। তিনে নামা অধিনায়ক লিটন দাস সুবিধা করতে পারেননি। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসা পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ। আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন টাইগার ওপেনার। তাকে ভাল সঙ্গ দেন পারভেজ ইমন। ৩৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর নেন ১টি করে উইকেট। এদিন জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগাররা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়াসিম আক্রামকে টপকে গেলেন মিচেল স্টার্ক

এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের

রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ে প্রোটিয়াদের কাছে হারলেন রাহুলরা

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টির দলে ফিরলেন হার্দিক, ঠাঁই হল না রিঙ্কু সিংহের

রুতুরাজ-বিরাটের জোড়া শতরান, প্রোটিয়াদের ৩৫৯ রানের লক্ষ্য দিল রাহুল বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ