চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নভেম্বরে আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগার’রা

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ও আফগানিস্তান দুই বোর্ডের সম্মতিতে চূড়ান্ত হল ওয়ানডে সিরিজের সূচি। রবিবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে,সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। উভয় বোর্ডের শুধু ওডিআই সিরিজ খেলতে সম্মত হয়েছে, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উভয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

সদ্য সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে ২০২৪ সালে ছিল ঠাসা সূচি। যার কারণে সেই সিরিজ স্থগিত করেছিল দুই দেশেরই ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিবি জানিয়েছিল তারা আফগানিস্তানের বিপক্ষে আগামী নভেম্বরে ওয়ানডে সিরিজ খেলতে চায়। তবে তা নির্ভর করেছিল দুই বোর্ডের মতামতের ওপর। এতদিন ধরে ঝুলে থাকলেও অবশেষে দুই বোর্ডের সম্মতিতে চূড়ান্ত হল ওয়ানডে সিরিজের সূচি।

উল্লেখ্য, আগামী নভেম্বরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সূচিতে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে আগামী ৬ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে ৯ নভেম্বর ও তৃতীয় ম্যাচটি হবে ১১ নভেম্বর।

Published by:

Share Link:

More Releted News:

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অশ্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ