নেপালকে হারিয়ে সুপার এইটে উঠে গেল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে নেপালকে হারিয়ে সুপার এইটে উঠে গেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১০৬ রানের মধ্যেই অলআউট হয়ে যায় শান্তরা। জবাবে ব্যাট করতে নেমে ৮৫ রানেই নেপালের সবকটি উইকেট পড়ে যায়। ২১ রানে জয় পেল বাংলাদেশ।

সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান তানজিদ হাসান। এরপর নাজমুল হাসান শান্তও আউট হয়ে যান। তারপর লিটন দাস ও সাকিব আল হাসান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু লিটন ও সাকিবের মধ্যে জুটি বেশিদূর এগোয়নি। লাগাতার উইকেট পতন হতে শুরু করে। ৫২ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায়। এদিন বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই কুড়ি রানের বেশি করেনি। ১০৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে নেপালকেও লাগাতার উইকেট পতনের মধ্যে পড়তে হয়। কুশল ভার্টেল, অনিল শাহ, রোহিত পাউডেল ও সন্দীপ জোরা পর পর আউট হয়ে যান। কুশল মাল্ল ও দীপেন্দ্র সিং আইরি নেপালকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কুশল ব্যক্তিগত ২৭ রান করে আউট হয়ে যান। কুশল যখন আউট হয়, নেপালের রান ছিল ৭৮। এরপর ৮৫ রানের মাথায় দীপেন্দ্র সিং আইরিও আউট হয়ে যান। তারপরে অবশ্য কোনও ব্যাটসম্যানই নেপালকে জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ৮৫ রানের মাথাতেই সবকটি উইকেট পড়ে যায়।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ