লিটনের অবিশ্বাস্য ক্যাচে সাজঘরে কোহলি, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না

একাদশতম ওভারে চতুর্থ বলেই কোহলিকে ফেরান সাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে খূশি হয়ে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। আর রবিবার সকালে সেই টাইগার অধিনায়কের অবিশ্বাস্য ক্যাচে মাত্র নয় রানে প্যাভিলিয়নে ফিরতে হল ভারতের সেরা ব্যাটসম্যানকে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না কোহলি। বেশ খানিকক্ষণ লিটনের দিকে তাকিয়ে শেষে বাইশ গজ ছাড়লেন।

মিরপুর স্টেডিযামে এদিন প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। টসে জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। একাদশ ওভারের মাথায় রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটিকে ভাঙতে বল তুলে দিয়েছিলেন দলের নির্ভরযোগ্য বোলার সাকিব আল হাসানের হাতে। দ্বিতীয় বলে ভারত অধিনায়ককে ক্লিন বোল্ড করেন তিনি। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের আঘাত। চতুর্থ বলটা একটু ঝুলিয়ে দিয়েছিলেন। বল ঠিকমতো বুঝতে না পেরে তাতেই ভুল করে ব্যাট চালিয়েছিলেন। একস্ট্রা কভারের ফাঁক গলিয়ে বল ঠেলে দিতে চেয়েছিলেন। আর গোটা মাঠকে বিস্মিত করে বাজপাখির মতো ছোঁ মেরে সেই বল তালুবন্দি করলেন বাংলাদেশ অধিনায়ক।

গোটা মাঠের মতো লিটনের অবিশ্বাস্য ক্যাচ লোফায় বিস্মিত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ  দাঁড়িয়ে আপন মনে বিড়বিড় করতেই ক্রিজ ছাড়লেন। ততক্ষণে লিটনকে জড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেছে টাইগাররা। লিটনের এদিনের ক্যাচ অনেকদিন ধরেই দর্শকদের স্মৃতিতে ভাসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

Short: 

Meta: একস্ট্রা কভার দিয়ে বলটা ঠেলে দিতে চেয়েছিলেন বিরাট কোহলি। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে সেই বল তালুবন্দি করেন টাইগার অধিনায়ক লিটন দাস। 

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির