অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্তরা। বৃহস্পতিবার (১১ জুন) বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় একদিনের ম্যাচেও বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলেন। প্রথমবার অসিদের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে  ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমেই চরম লজ্জার মুখে পড়ে। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচ খেলে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর নজির গড়ল জশ ইংলিসের দল। প্রথম ওভারে ম্যাথু শর্টকে ফেরান তাসকিন আমেদ। দ্বিতীয় ওভারে কুপার কনোলিকে ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে ম্যাট রেনশও সাজঘরে ফেরেন। অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১৮তম ওভারে জশ ইংলিসকে আউট করেন তানভীর ইসলাম। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে লজ্জার হাত থেকে দলকে বাঁচান জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন। তবে ৪১তম ওভারে আবারও ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তাসকিনের জোড়া আঘাতের পর ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। এর পর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন, তানভীর ইসলাম নেন দুই উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ৮৬ রানের পার্টনারশিপ গড়েন। রির্ভাস সুইপ খেলতে গিয়ে ৪২ রানে আউট হন সৌম্য। খানিক বাদে সাজঘরে ফেরেন শান্ত-ও। তিনি করেন ৪২ রান। তবে আউট হওয়ার আগে বাংলাদেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান করার মাইলফলক স্পর্শ করেন। ক্যামরুন গ্রিনের আচমকা বাউন্সার সামলাতে না পেরে উইকেটরক্ষক ইংলিসের হাতে ধরা পড়ে ২১ রান করে বিদায় নেন লিটন দাস। ছয় নম্বরে নামা মোসাদ্দেক অ্যাডাম জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে আচমকা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় (অপরাজিত ৪০) ও মিরাজ (অপরাজিত ২২) অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার