আফগানদের হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয় সাকিব-লিটনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১১৬ রান তোলে বাংলাদেশ। পাঁচ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। চলতি বছরে এ নিয়ে তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতল সাকিব আল হাসান-লিটন দাসরা।

রবিবার টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারের পঞ্চম বলে রহমানুল্লাহ গুরুবাজকে ফিরিয়ে সফরকারী দলকে ধাক্কা দেন তাসকিন আমেদ। তৃতীয় ওভারে তাসকিনের বলে ফিরে যান হযরতুল্লাহ জাজাই। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান ইব্রাহিম জাদরান ও মহম্মদ নবি। দশম ওভারে বল করতে এসে নবিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। একাদশতম ওভারে বল করতে এসে আফগান শিবিরে জোড়া ধাক্কা দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফিরিয়ে দেন ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরানকে। ১১ ওভারে ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানরা। ষষ্ঠ উইকেটে আজমাতুল্লাহ ওমরজাই ও করিম জানাত জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। চালিয়ে খেলতে থাকেন দুজনে। ২১ বলে ২৫ রান করে মোস্তাপিজুরের বলে ফেরেন ওমরজাই। শেষ ওভারে করিমকে ফেরান তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান তোলে মহম্মদ নবিরা।

জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন লিটন দাস ও আফিফ হোসেন। গড়ে প্রতি ওভারে সাত রানের বেশি করে তুলতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চাপে পড়ে যায় আফগান বোলাররা। শেষ পর্যন্ত দশম ওভারে বল করতে এসে টাইগার শিবিরে জোড়া ধাক্কা দেন মুজিব উর রহমান। প্রথম বলে লিটন (৩৬ বলে ৩৫) ও এক বল বাদে আফিফকে (২০ বলে ২৪)  ফেরান। পরের ওভারে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৪)। এর পরে আগের ম্যাচের জয়ের নায়ক তাওহিদ হৃদয় ও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জুটি বেঁধে  দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তাওহিদ। ততক্ষণে দল জয়ের গোড়ায় পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর