শেখ হাসিনার সঙ্গে আচমকাই দেখা করলেন তামিম ইকবাল, জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁর অনুরোধে সাড়া দিয়ে অবসর ভেঙে ফের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। যদিও বিশ্বকাপ কোয়াড ও নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে জায়গা হয়নি তাঁর। আর তা নিয়ে দেশের ক্রিকেট অগলে জোর জলঘোলা হচ্ছে। তার মধ্যেই বৃহস্পতিবার রাতে সস্ত্রীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন বাংলাদেশের সেরা ব্যাটার। আর ওই সাক্ষা‍ৎকার ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। যদিও তামিমের দাবি, ক্রিকেট নিয়ে কোনও কথা হযনি। সৌজন্য সাক্ষাতকার করতেই গণভবনে গিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকারের একটি ছবি পোস্ট করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। পোস্টে তিনি লেখেন, ‘মাননীয প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সব সময়েই আনন্দের।’ তামিমের ওই পোস্টের পরেই জোর জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, তবে কী ফের অবসর নেওয়ার কথা জানিয়ে সম্মতি আদায়েই শেখ হাসিনার দরবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সেরা ব্যাটার? নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের নোংরা ষড়যন্ত্র নিয়ে নালিশ জানিয়ে এসেছেন?

আজ শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে আচমকা সাক্ষা‍ৎকার নিয়ে মুখ খুলেছেন তামিম। তাঁর কথায়, ‘এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে ক্রিকেট নিয়ে যে কথা হয়নি, তা নয়। তবে কী কথা হয়েছে, তা বলব না।’ উ্লেখ্য, গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন ত‍ৎকালীন বাংলাদেশের অধিনায়ক। পরে এ বিষয়ে হস্তক্ষেপ করেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অনুরোধ মেনেই, অবসর ভেঙে ফের ফিরে আসেন তিনি।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী