দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনার অবসান, জাভির জায়গায় বার্সার নয়া কোচ হ্যান্সি ফ্লিক

নিজস্ব প্রতিনিধি: চলতি মরসুমে দলকে কোনও ট্রফি এনে দিতে না পারায় চুক্তির মেয়াদ শেষের আগেই জাভি হার্নান্ডেজকে বরখাস্ত করেছিল বার্সেলোনা। তার পর থেকেই জল্পনা চলছিল, কাতালান ক্লাবটির নয়া কোচ হিসাবে দায়িত্ব নিতে পারেন জার্মান ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ হ্যান্সি ফ্লিক। সেই জল্পনা সত্যি হল। বুধবার বার্সার তরফে ‘এক্স’ হ্যান্ডেলে হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসাবে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট  হোয়ান লাপোর্তার সঙ্গে নয়া কোচের করমর্দনের ছবি পোস্ট করার পাশাপাশি লেখা হয়েছে, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার কোচের দায়িত্ব সামলাবেন ফ্লিক’।

২০২১ সালের নভেম্বরে বার্সার কোচ হিসাবে যোগ দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী স্পেনের অন্যতম সদস্য জাভি হার্নান্ডেজ। তাঁর কোচিয়েং ২০২২-২০২৩ মরসুমে লা লিগার পাশাপাশি সুপার ডি কোপাও জেতে কাতালান ক্লাবটি। যদিও চলতি মরসুম দুঃস্বপ্নের মধ্য দিয়েই কাটাতে হয়েছে বিশ্ব ফুটবলে সাড়া জাগানো ক্লাবটিকে। চলতি বছরের জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পাশাপাশি কোপা দেল রে থেকেও বিদায় নেয় বার্সা। লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পরই বার্সা কোচ জাভি আচমকা ঘোষণা করেছিলেন, মরসুম শেষ হলেই বিদায় নেবেন ন্যু ক্যাম্প থেকে।

যদিও এপ্রিল মাসে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা নিজে উদ্যোগী হয়ে জাভিকে কোচ হিসাবে থেকে যাওয়ার বিষয়ে রাজি করান। কিন্তু গত কয়েকদিন ধরেই আর্থিক সমস্যা দেখিয়ে জাভিকে কোচের পদ থেকে ছাঁটাই করার জন্য লাপোর্তার উপরে চাপ দিয়েছেন ক্লাবটির পরিচালন সমিতির সদস্যরা। অবশেষে গত ২৪ মে শুক্রবার জাভিকে কোচের পদ থেকে ছাঁটাইয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বার্সার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী রবিবার সেভিয়ারের বিরুদ্ধে ম্যাচে শেষ বারের মতো কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন জাভি হার্নান্ডেজ। শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।’ জাভির সঙ্গে বার্সার চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবেই বার্সাকে দেড় কোটি ইউরো ক্ষতিপূরণ দিতে হচ্ছে।

 

Published by:

Share Link:

More Releted News:

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ