কুন্দের জোড়া গোলে জয় বার্সেলোনার

Share:

নিজস্ব প্রতিনিধি: লিগের শুরুতে ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। কিন্তু অবশেষে জয়ের পথে ফিরেছে দলটি। ২-১ গোলে জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দুই ম্যাচ পর জয় পেয়েছে বার্সেলোনা। ক্লাব ব্রুজ ও চেলসির বিপক্ষে হেরেছিল তারা। এরপরে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

সূত্রের খবর, ম্যাচের ২১ মিনিটে নাথানিয়েল ব্রাউনের পাশ করা বল থেকে গোল করেন আন্সগার কানাউফ। ফুরুর দিকে আক্রমণে পিছিয়ে থাকলেও দিদি আর্থে পাল্টা জবাব দিতে শুরু করেছিল কাতালানরা। বিরতির পর মাঠে নেমে মার্কাস রাশফোর্ড নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার নিখুঁত ক্রসে ৫০ মিনিটে হেড করে সমতা ফিরিয়েছেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। এরপরেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত এই ব্যবধান ভরে রেখেই জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

ছয় ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ১০। বাকি দুই ম্যাচের ফল নিজেদের পক্ষে গেলে তাঁরা সেরা আটে উঠে সরাসরি শেষ ষোলোতে পৌঁছে যাওয়ার সুযোগ পাবে। সূত্রের খবর, বার্সেলোনা ২১ জানুয়ারি স্লাভিয়া প্রাগের বিপক্ষে মাঠে নামবে। তার এক সপ্তাহ পর কোপেনহেগেনের মুখোমুখি হবে তাঁরা।

অন্যদিকে, ৬ ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট পেয়ে ফ্রাঙ্কফুর্ট বিপদের মধ্যেই রয়েছে। বুন্দেসলিগায় সপ্তম স্থানে থাকা দলটি এবার ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিনের ম্যাচে বল দখল ও আক্রমণ সবটাই বার্সেলোনা নিজেদের দখলে রেখেছিল। প্রায় ৭৬ শতাংশ পজিশন রেখে গোলের জন্য ১৯ টি শট নিয়েছিল তাঁরা।

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের