নেই দুই হাত, পা দিয়ে তির ছুঁড়ে রেকর্ড গড়লেন শীতল দেবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোট থেকে নেই দুই হাত  ,  তাতে কী হয়েছে! প্যারিস প্যারালিম্পিক্সে নজর কাড়ল ভারতের শীতল দেবী। পদক না পেলেও তিনি তৈরি করেছেন রেকর্ড। কারণ, শীতল হাত দিয়ে নয় পা দিয়ে তীর ছুঁড়ে নজির গড়েছে প্যারালিম্পিক্সে।

তবে শীতল দেবী কোন পদক জেতেননি। তিনি মাত্র এক পয়েন্টে  হেরে গিয়েছেন চিলির জুনিগা মারিয়ানার কাছে। প্যারালিম্পিক্সে মারিয়ানার মোট  স্কোর ছিল ১৩৮। আর শীতলের স্কোর ১৩৭ । মাত্র এক পয়েন্টের জন্য প্যারালিম্পিক্স থেকে বিদায় নিতে হয় শীতল দেবীকে। তবে পদক না পেলেও তিনি পা দিয়ে তীর ছুঁড়ে বিশ্ব জুড়ে রেকর্ড তৈরি করেছেন। বর্তমানে শীতলের তীর ছোঁড়ার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, জন্ম থেকেই ‘ফোকোমেলিয়া’ নামক বিরল রোগে আক্রান্ত শীতল। সেই জন্য তার নেই দুই হাত।   মাত্র দু’বছর আগেই ম্যাট স্টুটজম্যানকে দেখে অনুপ্রাণিত হয়ে পা দিয়ে তির-ধনুক অনুশীলন শুরু করে শীতল। তাতেই ২০২৩ সালে প্যারা এশিয়ান গেমসে মহিলাদের ডাবলসে রুপো এবং মিক্সড ডাবলসে সোনা জেতে সে। তাই প্যারালিম্পিক্সে নতুন বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছিল শীতল দেবী। কিন্তু ভালো খেললেও শেষ মুহূর্তে মাত্র ১ পয়েন্টের জন্য তাঁকে হারতে হয়।  তবে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে বিশ্বকাপে খেলা ফুটবলার জুলস কৌন্ডে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে