ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: লামিনে ইয়ামালের চিকিৎসা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করল বার্সেলোনা। ফেডারেশনের অভিযোগ, রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়ার পরেও জাতীয় দলের চিকিৎসকদের যথাযথ সময়ে কথাটি জানানো হয়নি। তবে বাসার দাবি চিকিৎসা সংক্রান্ত তথ্য দ্রুত জানানো হয়েছিল।

বর্তমানে ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামাল। সোমবার তিনি যোগ দিয়েছিলেন স্পেন জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচে অংশ নিতেই যোগদান করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসার বিষয়টি জানার পর কোচ লুই দে লা ফুয়েন্তে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেন এবং ক্লাবে ফেরত পাঠান।

আরএফইএফের অভিযোগ অনুযায়ী ইয়ামালের কুঁচকির চোটের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি দেওয়া হলেও তার চিকিৎসা সম্পন্ন হওয়ার কয়েক ঘন্টা পরে বিষয়টি জানতে পারে তারা। এতে ফেডারেশনের চিকিৎসক দল উদ্বেগ  প্রকাশ করেন। কোচ  লুই দে লা ফুয়েন্তে বলেন, “এরকম পরিস্থিতি আমি আগে কখনওই দেখিনি। এটা একেবারেই স্বাভাবিক নয়।”

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোতে প্রকাশিত, বার্সেলোনা অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে।  ক্লাবের দাবি মিউজিয়াম বিশেষজ্ঞ ডা. আর্নেস্ট শিল্ডার্সের পরামর্শেই এই চিকিৎসা করা হয়। ইয়ামাল, ক্লাবের মেডিকেল স্টাফ এবং বিশেষজ্ঞ তিন পক্ষের অনুমোদন পাওয়ার পরেই থেরাপি শুরু হয়েছিল। চিকিৎসার পরেই বিস্তারিত তথ্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন দেওয়া হয়েছিল।

বার্সেলোনা আরও জানায় সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের একদিন পর ১০ নভেম্বর চিকিৎসা সম্পন্ন হয়। ক্লাবের কথায় ইয়ামাল দ্রুত সুস্থ হচ্ছেন,  কোনও জটিলতার আশঙ্কা নেই। তাদের দাবি পুরো সময় ফেডারেশনের মেডিক্যাল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এই ঘটনায় বার্সেলোনা এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর আগে সেপ্টেম্বর মাসে জাতীয় দলের হয়ে খেলার পর বার্সার কোচ অভিযোগ করেছিলেন ইয়ামালকে ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। এর ফলে ক্লাবের হয়ে আর ম্যাচে তাঁকে মাঠে নামানো যায়নি। চলমান ফিফা উইন্ডোজে স্পেন খেলবে দুটি ম্যাচে, ১৫ই নভেম্বর বিপক্ষে এবং ১৮ই নভেম্বর তুরস্কের বিপক্ষে। তখনই হবে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্ব। 

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

আচমকাই বাদুড়িয়ার রেস্তোরাঁয় হানা দিয়ে কেজি কেজি মাংস ফেলে দিল খাদ্য দফতর, কেন?

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪