শেষ মুহূর্তে জয় পেল বার্সা, তাই খুশি নন কোচ জাভি

অবশেষে অ্যাওয়ে ম্যাচে জয়ের খরাটা কাটাল বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে অ্যাওয়ে ম্যাচে জয়ের খরাটা কাটাল বার্সেলোনা। ভিয়ারিয়ালের মাঠে শনিবার ৩-১ ব্যবধানে জয় পেল কাতালান ক্লাবটি। একেবারে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিল খ্যাতনামা এই স্প্যানিশ ক্লাবটি।

বার্সার হয়ে গোলগুলি করেন ডি জং, ডেপাই এবং কুটিনহো। কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে এই ম্যাচ থেকে একপয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে জাভি হার্নান্দেজের দলকে। কারণ, ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ১-১। তবে ৮৮ মিনিটে মেম্ফিস ডেপাইয়ের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কুটিনহো।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) বল ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন ডি জং। যার ফলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে এই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি বার্সার ফুটবলাররা। ৭৬ মিনিটেই ভিয়ারিয়ালের হয়ে সমতা ফেরান স্যামুয়েল। যার ফলে খানিকটা সমস্যায় পড়ে গিয়েছিল কাতালানরা। তবে শেষ মুহূর্তে জয়ী হয়েই মাঠ ছেড়েছে পিকে, বুস্কেটসরা।

কিন্তু দলের খেলায় একেবারেই খুশি নন নয়া কোচ জাভি। তিনি বলেন, ‘এই ম্যাচে আমরা একদমই ভালো কিছু করতে পারিনি। তবে ভাগ্যক্রমে জিতে গিয়েছে। গত মঙ্গলবারও আমাদের জেতা উচিত ছিল। কিন্তু আমরা ড্র করেছি। ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। কিন্তু আমাদের খেলায় আরও উন্নতি করলেই হবে’।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত