লিটনদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাংলাদেশ বোর্ডের, ‘বি’ গ্রেডে ঠাঁই হল মুস্তাফিজের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের জন্য দেশের ২৮ ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কাউকে রাখা হয়নি। এমনকি যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আদিখ্যেতা দেখিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চাননি আমিনুল ইসলাম বুলবুলরা, সেই মুস্তাফিজুর রহমানকে ‘বি’ গ্রেডে রাখা হয়েছে। কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী, ‘এ’ গ্রেডে চারজন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন ক্রিকেটার রয়েছেন। ভাল পারফরম্যান্স করা সত্বেও কেন মুস্তাফিজকে এ গ্রেডে রাখা হল না, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বিসিবির সভাপতি।

বিসিবির প্রকাশিত তালিকায় ‘এ’ গ্রেডে ঠাঁই পেয়েছেন চারজন। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের এবং লিটন টি-টোয়েন্টির। তাসকিন গত বছর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকলেও এবার ‘এ’ গ্রেডে নেমে এসেছেন। এরা প্রত্যেকেই মাসে আট লাখ টাকা করে বেতন পাবেন।

‘বি’ গ্রেডে আছেন ১১ ক্রিকেটার। তাঁরা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এরা প্রত্যেকে মাসে বেতন পাবেন ছয় লাখ টাকা। মাসে চার লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। আর ‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছেন সাত জন। তালিকায় রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান। এদের মাসিক বেতন ২ লাখ টাকা।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড