শান্তর পর কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের কাছে টেস্ট ও টি-টোয়েন্টিতে হেরে যাবার পর তুমুলভাবে সমালোচিত হচ্ছেন শান্ত। অধিনায়ক হিসেবে তার কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে ব্যাটার হিসেবে রান করতে না পারা নিয়েও। যার প্রেক্ষিতে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে বিসিবিকে মৌখিকভাবে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ফলে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা চলছে তুঙ্গে।

স্বাভাবিকভাবেই বাংলাদেশে টাইগারদের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড় শুরু হয়েছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও আছে বলে মনে করছে বিসিবি। এক সময় তাকেই জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হত। তবে মিরাজের পক্ষে আছে বিসিবি।

বৃহস্পতিবার(৩১ অক্টোবর)চট্টগ্রামে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।’ তবে আগে থেকেই বিসিবি জানিয়েছিল যে অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে শান্তর সঙ্গে আলোচনায় বসবে। সেইমত অধিনায়ক নির্বাচনের আগে শান্তর সঙ্গে সিদ্ধান্ত নেবে বিসিবি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর অধীনেই আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার কথা ছিল টাইগারদের। তবে এর আগেই নেতৃত্ব থেকে সরে দাড়াচ্ছেন শান্ত। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের পরই অধিনায়কের পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক