চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর দায়িত্বে বিসিবি সভাপতি পাপন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হলো। শেখ হাসিনার মন্ত্রিসভায় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাছান মাহমুদ। অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে প্রাক্তন কূটনীতিবিদ ও বিদেশ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাঁধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন। খাদ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার সন্ধেয় বঙ্গভবনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন শেখ হাসিনা। তাঁর সঙ্গেই পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন ২৫ জন। আর প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ১১ জন। শপথ গ্রহণ শেষের ঘণ্টাখানেকের মধ্যে মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করা হয়। এক নজরে দেখে নেওয়া যাক শপথ নেওয়া ২৫ পূর্ণমন্ত্রীর কে কোন মন্ত্রকের দায়িত্ব পেলেন-

১. আবুল হাসান মাহমুদ আলী- অর্থ

২. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক

৩. ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু

৪. সামন্ত লাল সেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

৫. আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক

৬. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- শিল্প

৭. আসাদুজ্জামান খান (কামাল)- স্বরাষ্ট্র  

৮. তাজুল ইসলাম- স্থানীয় সরকার   

৯. মুহাম্মদ ফারুক খান- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন

১০. দীপু মনি- সমাজকল্যাণ

১১. সাধন চন্দ্র মজুমদার- খাদ্য

১২. আব্দুস সালাম- পরিকল্পনা

১৩. মো. ফরিদুল হক খান- ধর্ম বিষয়ক

১৪. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ণ ও গণপূর্ত

১৫. নারায়ণ চন্দ্র চন্দ- ভূমি

১৬. জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাট

১৭. আব্দুর রহমান- মৎস্য ও প্রাণি সম্পদ

১৮. আব্দুস শহীদ- কৃষি

১৯. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি

২০. মোহাম্মদ হাছান মাহমুদ-বিদেশ  

২১. জিল্লুল হাকিম- রেলপথ

২২. ফরহাদ হোসেন- জনপ্রশাসন

২৩. নাজমুল হাসান (পাপন)- যুব ও ক্রীড়া

২৪. সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

২৫. মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ