সাকিব-তামিমের ঝগড়ার কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতির বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামার আগেই জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ঝগড়া নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘টাইগারদের ড্রেসিং রুম মোটেও স্বাস্থ্যকর নয়। সাকিব ও তামিমের বিরোধ মেটানোর চেষ্টা করেছি। দুজনের সঙ্গেই কথা বলেছি। কিন্তু মনে হয়েছে, এই সমস্যা সহজে সমাধান করা যাবে না। দুজনকেই একই বার্তা দিয়েছি- তোমাদের মধ্যে যাই হোক ম্যাচে বা সিরিজে যেন তার প্রভাব না পড়ে। দুজনেই কথা দিয়েছে, তাঁদের লড়াইয়ের প্রভাব ম্যাচে পড়বে না।’ বিসিবি সভাপতির বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের একদিনের ফরম্যাটে অধিনায়ক তামিম ইকবাল। আর টি টুয়েন্টি ও টেস্টে অধিনায়কত্বের গুরুদায়িত্ব রয়েছে সাকিব আল হাসানের কাঁধে। এক সময়ে দুজনে হরিহর আত্মা থাকলেও ইদানিং বাক্যালাপ বন্ধ। জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটের লড়াইয়ে বিভিক্ত গোটা টাইগার শিবির। অনেক ক্ষেত্রেই ওই লড়াইয়ের প্রভাব পড়ছে ম্যাচে। ইদানিং টাইগারদের পারফরম্যান্সও সেই কথাই বলছে।

জাতীয় দলে গোষ্ঠীবাজি নিয়ে মুখ খুলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি। আমি শুধু এই লড়াই নিয়ে ভয়ে আছি। ভাল ভবিষ্যৎ দেখতে হলে এটার ইতি টানতে হবে। কারণ একটা জিনিস সবার বোঝা উচিত এখানে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’ দলের নয়া কোচ চন্ডিকা হাথরুসিংহের কাছে সিনিয়র ক্রিকেটারদের গোষ্ঠীবাজি বন্ধ করা বড় চ্যালেঞ্জ হবে বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ কর্তা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই