আচমকাই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত বিসিবি’র

Share:

 নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছেন সাকিব আল হাসানরা। মঙ্গলবার সকালে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ঠাঁই করে নিয়েছেন রশিদ খানরা। আর ওই হার হজম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুরুব্বিদের। টি টোয়েন্টি বিশ্বকাপে হারার কয়েক ঘন্টার মধ্যেই নাজমুল হোসেন শান্তদের আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি কর্তারা। আফগান ক্রিকেট বোর্ডকে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত রাখার বার্তাও পাঠানো হয়েছে। আর ওই সিরিজ স্থগিত রাখার ছেঁদো কারণ দেখিয়েছেন বিসিবি কর্তারা।

অনেক আগেই ঠিক হয়েছিল, টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে আফগানিস্তানের বিরু্দ্ধে  দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। দু’দলের মধ্যে তিনটি একদিনের এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হবে। আগামী ২৬ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত হবে ওই সিরিজ। কিন্তু মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্তরা হারতেই বদলে গিয়েছে পরিস্থিতি। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি’র মুরুব্বিরা। কারণ হিসাবে টাইগারদের ঠাসা কর্মসূচি ও প্রতিকুল আবহাওয়াকে হাতিয়ার করা হয়েছে।

বিসিবির এক কর্তা জানিয়েছেন, অগস্টের মাঝামাঝি পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তার জন্য প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হলে ক্রিকেটারদের উপরে প্রচণ্ড চাপ পড়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠেছে, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ তো আচমকা ঠিক হয়নি। তাহলে কেন আফগানদের বিরুদ্ধে সিরিজ খেলতে সম্মতি জানিয়েছিলেন বিসিবি কর্তারা?

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর