দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান, নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে না বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ব ক্রিকেট মঞ্চে দেশের জাতীয় পতাকাকে অনেকবার ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। দেশের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজে অনেক রক্ত ঘাম ঝরিয়েছেন। তাই সাকিব আল হাসান চেয়েছিলেন, ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলে বিদায় নিতে। কিন্তু তাঁর সেই ইচ্ছেপূরণ হচ্ছে না। আজ বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের দয়ায় অবৈধভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীশ্বর হয়ে বসা ফারুখ আমেদ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফিরলে সাকিব আল হাসান গ্রেফতার হবেন না কিংবা দর্শকদের হামলার শিকার হবেন না-এমন কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। বোর্ড সভাপতির এমন স্বীকারোক্তির পরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের হয়ে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্মভিটে মাগুরা থেকে ভোটে দাঁড়িয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ৫ অগস্ট সেনা বিদ্রোহে শেখ হাসিনা গদি হারানোর পরেই সাকিবের দুঃসময়ের শুরু। কোটা সংস্কার আন্দোলনের সময়ে কানাডায় টি টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত থাকলেও তাঁর নামে ঢাকার আদাবর থানায় খুনের মামলা দায়ের হয়েছে। ফলে গ্রেফতারের আশঙ্কায়  বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছেন। জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কানাডা থেকে সরাসরি উড়ে গিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে। সিরিজ শেষ হওয়ার পরে দুবাই হয়ে চলে গিয়েছিলেন লন্ডন। সেখান থেকেই ফের জাতীয় দলের হয়ে খেলতে ভারতের মাটিতে পা রেখেছেন।

এদিন কানপুরে এক সাংবাদিক সম্মেলনে আচমকাই টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন সাকিব। তাঁর ওই ঘোষণায় চমকে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা। সাংবাদিক সম্মেলনেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেই টেস্ট ক্রিকেট থেকে আলবিদা জানাতে চান। যদিও দেশের মাটিতে খেলার ক্ষেত্রে শর্তও দিয়েছিলেন তিনি। দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হবে না এবং দেশ ত্যাগের উপরে নিষেধাজ্ঞা চাপানো হবে না, এমন গ্যারান্টি চেয়েছিলেন তিনি। যদিও রাতে বিসিবি সভাপতি ফারুখ আমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সাকিবকে নিরাপত্তা নিয়ে কোনও গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। কেননা, নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই।’

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!