সুন্দরের জায়গায় জয়ন্ত, এক নজরে দেখে নিন ভারতের ওয়ান ডে টিম

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার কারণে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তার জায়গায় আনা হয়েছে জয়ন্ত যাদবকে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের ম্যাচ। যার অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। গত মঙ্গলবারই করোনায় আক্রান্ত হন ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুর ক্যাম্পে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে তাই দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হয়নি সুন্দরকে।

কেপটাউনে আপাতত তৃতীয় টেস্টে ভারত লড়ছে প্রোটিয়ারদের সঙ্গে। তার মাঝেই বিসিসিআই ঘোষণা করেছে একদিনের ক্রিকেটের দল। একনজরে দেখা যাক ওয়ান ডে সিরিজের ভারতীয় দল: লোকেশ রাহুল (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পান্থ (উইকেট-কিপার), ইশান কিষান (উইকেট-কিপার), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জয়ন্ত যাদব, নভদীপ সাইনি। যদিও মহম্মদ সিরাজের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। কারণ হ্যামস্ট্রিং- চোট পাওয়ার জন্য কেপটাউন টেস্টে খেলছেন না সিরাজ।

অপরদিকে রোহিত শর্মা ফিট না থাকায় ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক