গম্ভীরের বিকল্প হিসাবে টেস্ট দলের কোচ হিসাবে প্রাক্তন তারকা ক্রিকেটারকে প্রস্তাব বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টি টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটে সফল হলেও টেস্টে হতশ্রী পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের। তাই তাঁকে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরানোর বিষয়ে চূড়ান্ত মনস্থির করে ফেলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। গম্ভীরের পরিবর্তে শুভমন গিলদের হেড স্যর হিসাবে বিকল্পের খোঁজ শুরু করে দিয়েছেন। ভারতীয় দলের একজন প্রাক্তন তারকা ক্রিকেটারকে টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছেন। যদিও ওই ক্রিকেটার এখনও সম্মতি দেননি।

কোচ হিসাবে দেশকে টো টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে সাফল্য এনে দিলেও টেস্টে খুব একটা সাফল্য দেখাতে পারেননি গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে পর্যুদস্ত হতে হয়েছে শুভমন গিলদের। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছেও হার শিকার করতে হয়েছে। সেনা হিসাবে পরিচিত চার দলের কাছে ১০ টেস্ট হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে চরম সমালোচনার মুখে পড়েছেন গুরু গম্ভীর। একাধিক প্রাক্তন ক্রিকেটার অবিলম্বে তাঁকে সরিয়ে অন্য কাউকে কোচের দায়িত্ব দেওয়ার পক্ষে সরব হয়েছেন। সমালোচনার মুখে পড়ে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্ট হারার পরেই বলেছিলেন, ‘চাইলে আমার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।’

আগামী ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসাবে ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গুরু গম্ভীরের। ফলে ওই সময়ের মধ্যে তাঁকে সরালে মোটা অঙ্কের টাকা খেসারত দিতে হবে। তাই গম্ভীরকে রেখে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন। এই মুহুর্তে বেঙ্গালুরুতে বোর্ডের ‘সেন্টার ফের এক্সসেলেন্সে’র ল্রিকেট প্রধানের দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়-শচিন তেন্ডুলকর-রাহুল দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ। সূত্রের খবর, বোর্ড কর্তাদের লক্ষ্মণ জানিয়েছেন, তিনি বর্তমান পদেই খুশি।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন