রাতের ঘুম উড়বে ক্রিকেটারদের, ১০ দফা নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি :  এখন থেকে রাতের ঘুম উড়বে ক্রিকেটারদের। দলের হাল ফেরাতে কঠিন পদক্ষেপ নিল বিসিসিআই। বিসিসিআই এর দাবি ভারতীয় দলের অন্দরে শৃঙ্খলা বৃদ্ধি ও খেলোয়াড়দের মধ্যে একতা আনতে এই পদক্ষেপ গুলো আনা জরুরী ছিল। তাই বিসিসিআই এর তরফে জারি করা হল ১০ দফা নিষেধাজ্ঞা। এই কঠিন নিয়মের কথা শুনলে শিউরে উঠবে সকলে।

সিরিজের মাঝে বিজ্ঞাপন দেওয়া যাবে না : ক্রিকেটারদের সিরিজ চলাকালীন বা সফরের সময় ব্যক্তিগত শুট বা বিজ্ঞাপন দেওয়া যাবে না। দলের ফোকাস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। যদি কোন খেলোয়াড় নিয়ম ভঙ্গ করে তবে কঠিনতম শাস্তি দেওয়া হবে।

পরিবারের সঙ্গে সফর করা যাবে না :  প্রত্যেক ক্রিকেটারকে শুধুমাত্র দলের সঙ্গীদের সঙ্গেই সফর করতে হবে। ব্যক্তিগত জীবন টেনে আনা যাবে না। বিদেশ সফরের সময় এবার ক্রিকেটারদের পরিবারের সদস্যরা থাকতে পারবে না। দেড় মাসের বিদেশ সফরে মাত্র ১৫ দিন একসঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। সফর চলাকালীন পরিবারের কাছের লোক(বাবা-মা-স্ত্রী)ছাড়া কাউকে দেখা করার অনুমতি দেওয়া হবে না।

অনুশীলন চলাকালীন অনুপস্থিত থাকা চলবে না : সিরিজ চালাকলীন নির্দিষ্ট অনুশীলনে যোগ দেওয়া সকল প্লেয়ারদের জন্য বাধ্যতামূলক।কেউ অনুপস্থিত থাকলে চলবে না।এমনকী অনুশীলন চলাকালীন সময়ের আগে কেউ বেরিয়ে যেতে পারবে না।

ব্যক্তিগত সহকারী নেওয়া যাবে না : কোন ক্রিকেটারই ব্যক্তিগত সহকর্মী নিয়ে যেতে পারবে না সফরের সময়। যদি কেউ নিয়ে যায় তবে বোর্ড সেই খরচ বহন করবে না। কেউ গেলে তাঁকে আলাদা যেতে হবে ও আলাদা থাকতে হবে।

সফরে বাড়তি মালপত্র নিয়ে গেলে চলবে না : কোন ক্রিকেটার সফর চলাকালীন বাড়তি মালপত্র নিয়ে যেতে পারবে না।

বোর্ডের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে : বোর্ডের তরফ থেকে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে প্রত্যেক খেলোয়াড়কে উপস্থিতি থাকতে হবে।

এছাড়াও নিয়মের মধ্যে রয়েছে সিরিজে নাম উঠে গেলে সিরিজের শেষ সময় পর্যন্ত দলের সঙ্গেই থাকতে হবে। ব্যক্তিগত ইমার্জেন্সি হলে আলাদা বিষয়।

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?