রনজি ট্রফিতে অনেক খেলোয়াড় না খেলায় ক্ষুব্ধ বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি : রনজি ট্রফিতে অনেক খেলোয়াড় না খেলায় ক্ষুব্ধ বিসিসিআই। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, যদি কোনও খেলোয়াড় সুস্থ থাকে, তাহলে তাঁকে রনজি ট্রফির ম্যাচ তাদের রাজ্যের জন্য খেলতে হবে।

এই পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সব খেলোয়াড়দের সঙ্গে বিসিসিআইয়ের তরফে যোগাযোগ করা হবে। যারা শারীরিকভাবে সুস্থ রয়েছে, তাঁদের তো খেলতে হবেই। পাশাপাশি যাদের চোট রয়েছে, তাঁদের বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাডেমির সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে তাঁদের শারীরিকভাবে সুস্থ করে তোলার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঠিক কারণে বেশ কিছু খেলোয়াড়দের মধ্যে রনজি ট্রফিতে না খেলার মানসিকতা এল, তার কারণও আন্দাজ করতে পেরেছে বিসিসিআই। এই প্রসঙ্গে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার অভিমত, আইপিএল খেলবেন বলে অনেক খেলোয়াড়ই জানুয়ারি মাস থেকে নিজেদের আর রনজি ট্রফিতে ব্যস্ত রাখতে চান না। খেলোয়াড়দের এই ধরনের মানসিকতাতেই ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই।

উল্লেখ্য, সম্প্রতি চেতশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানকে রনজি ট্রফি ম্যাচ খেলতে দেখা গিয়েছে। তবে উইকেট কিপার ঈশান কিশান রনজি ট্রফিতে খেলতে চাননি। পাশাপাশি ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে চাননি কিশান। ঈশান কিষানের এই সিদ্ধান্ত নিয়ে একটা সময়ে নানা মহলে প্রশ্নও উঠেছিল। কোচ রাহুল দ্রাবিড় ঈশান কিশানকে অনুরোধ জানালেও তিনি শোনেননি। শেষ পর্যন্ত ঈশান কিশান খেলতে রাজি না হওয়ায় তাঁর পরিবর্তে কে এস ভারত ও ধ্রুব জুয়েলকে নেওয়া হয়। ঈশান কিশানের মতো আর কোনও খেলোয়াড় যাতে আগামীদিনে একই পথে না হাঁটে, সেজন্য কড়া পদক্ষেপ নিল বিসিসিআই।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক