বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের পুরস্কার বিসিসিআইয়ের, কত পাচ্ছেন বিরাট-রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ জয়ের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে বিসিসিআই। দেশে ফেরার পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতে চেক তুলে দেন বোর্ড সভাপতি জয় শাহ।

দলের যে ১৫ জন ক্রিকেটার রয়েছেন, তাঁরা প্রত্যেকেই ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন আছেন, তেমনি একটি ম্যাচ না খেলা সঞ্জু স্যামসঙ, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। তবে দ্রাবিড় ছাড়া ভারতীয় দলের যে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ ও বোলিং কোচ পরেশ মামব্রে ২.৫ কোটি টাকা করে পাবেন।

পাশাপাশি বিসিসিআইয়ের তরফে পুরস্কারমূল্য পাবেন প্রধান নির্বাচক অজিত আগারকার সহ নির্বাচক কমিটির সদস্যরা। এরা প্রত্যেকেই এক কোটি টাকা করে পুরস্কারমূল্য পাবেন। একইসঙ্গে ভারতীয় দলের সকল সাপোর্ট স্টাফরাও ২ কোটি টাকা করে পুরস্কারমূল্য পাবেন। তবে রিজার্ভ প্লেয়ার হিসাবে থাকা রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমন গিল ও আবেশ খান প্রত্যেকে এক কোটি টাকা করে পাবেন।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে