আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫ বছর কিন্তু তাঁর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বহু তারকা ক্রিকেটারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন ভারতের তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশী। হাতে ব্যাট থাকে বাইরের জগতকে ভুলে যান। এত অল্প বয়সে একাধিক বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এবার বৈভব সূর্যবংশীকে নিয়ে উন্মাদনা ক্রিকেটের সীমানা পেরিয়ে WWE-তেও পৌঁছে গিয়েছে। WWE সুপারস্টার ড্রিউ ম্যাকইনটায়ারকে জিমে রাজস্থান রয়‍্যালসের (RR) একটি জার্সি পরে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে, যার পেছনে বৈভব সূর্যবংশীর নাম বড় অক্ষরে লেখা ছিল। 

ড্রিউ ম্যাকইনটায়ার সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘Chosen One’। তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। সেই পোস্টে উত্তরও দিয়েছেন রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। তিনি লিখেছেন ” OMG!” । এই পোস্ট এখন সমাজমাধ্যমে ভাইরাল। এত কম বয়সে বৈভবের সাফল্য সত্যি নজরকাড়ার মতো। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ভারতের এই তরুণ তুর্কি এমন কিছু করতে পারেন যা সকলের ভাবনার বাইরে। বৈভব নিজেও তাঁর উচ্চাকাঙ্খা প্রকাশ করেছেন। জানিয়েছেন টি-টোয়েন্টিতে ভাঙতে চান ক্রিস গেইলের রেকর্ড। করতে চান ২০০ রান। 

 

View this post on Instagram

 

A post shared by Drew McIntyre (@dmcintyrewwe)

প্রসঙ্গত, আইপিএল-২০২৬-এর এলিমিনেটরে বৈভব এখন তাঁর সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। বুধবার (২৭ মে) নিউ চণ্ডীগড়ে রাজস্থান রয়‍্যালস সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে। সেই ময়দানে আবারও সবার নজর থাকবে এই তরুণ ব্যাটসম্যানের ওপর। লিগ পর্বে রাজস্থান রয়্যালসকে ইতিমধ্যেই দুবার হারানোয় প্যাট কামিন্সের দল সুবিধাজনক অবস্থানে থেকেই নকআউট পর্বে নামবে। অন্যদিকে রাজস্থান চাইবে হায়দরাবাদকে হারাতে। রাজস্থানের ব্যাটিং মূলত তাদের টপ অর্ডারের ওপরই নির্ভরশীল। যেখানে বৈভব সূর্যবংশী এই মরশুমে ৫৮৩ রান করেছেন, যশস্বী জয়সওয়াল করেছেন ৩৯৭ এবং ধ্রুব জুরেল করেছেন ৪৫৮ রান। অন্যদিকে হায়দরাবাদ তাদের টপ-অর্ডার ত্রয়ী অভিষেক শর্মা (৫৬৩ রান), ট্র্যাভিস হেড (৩৯৩) এবং ইশান কিষাণের (৫৬৯) ওপরও ব্যাপকভাবে নির্ভর করবে।

FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার

‘রসগুল্লে কি সবজি’, নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

ঝালদায় বেআইনি তেলের কারবারে বড়সড় সাফল্য, গ্রেফতার ২

গরমে স্বস্তির চুমুক, আমপ্রেমীদের জন্য পারফেক্ট সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি

‘২০১৪ সালের পরেই ভারত জেগে উঠেছে’, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসায় তুষার কাপুর

২৪ বছর বাদে ইউনিটি কাপে জামাইকার মুখোমুখি ভারত

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

আগ্নেয়াস্ত্র হাতে ছবি, কালীঘাট থানার সাসপেন্ড ওসিকে নবান্নে পাঠানোর নির্দেশ

লিচু দিয়ে এমন সুস্বাদু ৮ পদ বানানো যায় আগে জানতেন? রইল সহজ রেসিপি