সন্তোষ ট্রফির ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসে ফুটছে বঙ্গব্রিগেড

সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে বাংলা এবং কেরল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল তথা ২রা মে সন্তোষ ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে বাংলা এবং কেরল। গ্রুপ পর্বে এই কেরলের কাছেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল বাংলাকে। তবে ফাইনালে তার প্রতিশোধ তুলতে বদ্ধ পরিকর হয়ে রয়েছে মনোতোষ, প্রিয়ন্ত, ফারদিনরা। আর ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসে রীতিমতো টগবগ করে ফুটছে তারা। সাংবাদিক বৈঠকে দলের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং অধিনায়ক মনোতোষ চাকলাদারের কথা সেইরকমই ইঙ্গিত দিল।

রঞ্জন জানান, ‘কেরালা এবং বাংলার মধ্যে হতে চলা এই ফাইনাল বেশ উত্তেজক হবে। আমি আশা করব যে সব সমর্থকরা আমাদের পাশে রয়েছেন এবং থাকবেন। ম্যাচটা যে খুব প্রতিদ্বন্দ্বীতামূলক হবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। যেই দল সুযোগকে কাজে লাগাতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে। আমাদের গোটা দল ফিট এবং চনমনে রয়েছে’।

পাশাপাশি, দলের কোচ মনোতোষ চাকলাদার বলেছেন, ‘আমাদের কোনও চাপ নেই। ফাইনালে চাপে থাকবে কেরালা। আমরা এর আগে কেরালার কাছে পরাজিত হয়েছিলাম। তাই এই ম্যাচটা আমাদের কাছে প্রতিশোধের ম্যাচ। আমরা নিজেদের সেরাটাই দিতে চাই’। এর আগে ২০১৬ সালে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপরের বছর ফাইনালে উঠলেও আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের। সেইবার পেনাল্টিতে কেরলের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বঙ্গ ব্রিগেডকে। এই সন্তোষ ট্রফিতে সবথেকে বেশি (৩২ বার) চ্যাম্পিয়ন হয়েছে তারা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার