আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস

আর ১৬ দিন পরই পড়ে যাবে আইপিএলের ঢাকে কাঠি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ১৬ দিন পরই পড়ে যাবে আইপিএলের ঢাকে কাঠি। প্রতিটি দলই অনুশীলন শুরুর জন্য তৈরি হয়ে গিয়েছে। আর জনপ্রিয় মেগা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরুর ঠিক আগের মুহূর্তেই বড়সড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। চোটের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন দলের প্রোটিয়া পেসার আনরিচ নর্টজে।  মেগা নিলামের আগেই ৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে এই ক্রিকেটারকে রিটেন করেছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তাই তাঁর না থাকাটা দিল্লির জন্য একটা বড় ধাক্কাই বটে।

চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজে খেলেননি নর্টজে। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অনুশীলন শুরু করবে দক্ষিণ আফ্রিকা দল। আর এই দলের নাম রয়েছে আনরিচ নর্টজের। তবে ফিটনেস পরীক্ষায় পাশ না করলে তথা পুরোপুরি চোট মুক্ত না হলে টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে আইপিএলে খেলারা ছাড়পত্র নাও দিতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, নর্টজে নাকি এখনও পুরোপুরি ফিট নন। 

এই বিষয়টা বেশ ভাবাচ্ছে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টকে। তবে শুধু নর্টজে নয়, দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যেই কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে বিসিসিআই। 

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের